ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে কমিটি বাতিলের দাবিতে বিএনপি’র একাংশের সংবাদ সম্মেলন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৩:৪৬
ঢাকার দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি’র একটি অংশকে বাদ দিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি’র নেতা কর্মীরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে দোহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলটির সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা একটি লিখিত বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, বিগত ১৮ই এপ্রিল দোহারের ত্যাগী নেতা কর্মীদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে একটি কুচক্রী মহল নবাবগঞ্জে খন্দকার আবু আশফাকের বাড়িতে ঘরোয়া সমাবেশ করে দোহারের বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়। এসময় উক্ত কমিটিকে অবৈধ ঘোষণা করে সংগঠন বিরোধী কার্যক্রমকে সাংগঠনিকভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা। 
আপনাদের দোহারের কমিটি তো কেন্দ্রীয় নেতারাই অনুমোদন দিয়েছে এমন প্রশ্ন করলে তারা উত্তরে বলে নবাবগঞ্জে যে কমিটি করা হয়েছে তা ঠিক আছে কিন্তু আমরা দোহারের কমিটি মানি না। দোহারের কমিটি দোহারে হবে। আমরা এ বিষয়ে কেন্দ্রে দরখাস্ত দিব।
 
দোহার উপজেলা, পৌরসভা ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহিন আহমেদ খন্দকার, বিএনপি নেতা রেজাউল করিম হালিম, ছাত্রনেতা মনির হোসেন রানা, ফজলুল হক বেলায়েতী, আবুল হাসনাত, আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা কবির শেখ, যুবনেতা সোহাগ হোসেন, মো. সম্রাট, উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক দিদার শেখ , মো. বোরহান উদ্দিন, জ্যাকি মাহমুদসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরা।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন