ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ইটভাটার বিষাক্ত গ্যাসে ১০০ একর জমির ধান পুড়ে ১১৫ কৃষকের স্বপ্ন ছাই


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৪:২০
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে এমএসটি নামের ইটভাটার চেম্বারের গ্যাস অপরিকল্পিতভাবে ছাড়ার কারণে নির্গত বিষাক্ত গ্যাসে তিনটি গ্রামের ১১৫ জন কৃষকের ১০০ একর  জমির আধাপাকা ধান পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন এলাকার কৃষকরা। ফসলি জমির মাঠে গেলে দূর থেকে মনে হবে ধানগুলো পেকে সোনালি বর্ণ ধারণ করেছে। অথচ জমির কাছে গেলে দেখা যাবে পাতাসহ ধানগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। হঠাৎ উঠতি ফসলের এমন ক্ষতিতে তিনটি গ্রামের ১১৫ জন কৃষক দিশাহারা হয়ে পরেছেন। 
 
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ চেয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে। ইউএনও ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে কৃষকদের আশ্বাস দিয়েছে। 
 
তিন গ্রামের ১১৫ জন কৃষক স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় অবস্থিত 'এমএসটি' নামের ইটভাটা। ফসলি জমির ওপর স্থাপিত এই ভাটার চারপাশে রয়েছে দশানি বকশিয়া গৌরিশ্বর, বিল গৌরিশ্বর গ্রামের কৃষকের ধানের জমি। এছাড়া ইট ভাটার সামান্য দুরেই রয়েছে দুই টি মাদ্রাসা ও সরকারি প্রথমিক বিদ্যালয়, ভাটার কালো ধোয়ার কারনে অনেক শিক্ষার্থি স্বাসকষ্ট সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা, কৃষকের অভিযোগ ইটভাটা থেকে নির্গত গরম বিষাক্ত গ্যাসের কারণে তিন গ্রামের কৃষকের তিনশ বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।
 
ইট পোড়ানোর কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইটভাটার ইট পোড়ানো চেম্বারে জমে থাকা বিষাক্ত গ্যাস চেম্বার থেকে ছেড়ে দেয়। গ্যাস ছাড়ার সাথে সাথে এলাকার বাতাস উত্তপ্ত হয়ে যায়। ইট ভাটার বিষাক্ত বাতাস যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে সেই দিকের ফসলি জমির আধাপাকা ধান পুড়ে গেছে। ধান পুড়ে নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি আশেপাশের বিভিন্ন গাছের সবুজ পাতা ঝড়ে গেছে । 
 
গৌরিশ্বর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মজনু বলেন, ১০ হাজার টাকা সুদের উপর এনে জমি চাষ করছি, এখন এই টাকা কেমনে শোধ করব? আমার সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। বিল গৌরিশ্বর শফি ৪০ শতাংশ জমি চাষকারী ইট ভাটার বিষাক্ত গ্যাসে আমার সম্পূর্ণ ধান পুরে গেছে, এখন আমি কি খাব বুঝতে পারছি না। আমার ৫ পাখি জমির ফসল নষ্ট হয়ে ৬০ হাজার টাকার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করেছি। আশাকরি ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত প্রতিকার পাবে।
 
এমএসটি ভাটার মালিক ফজলুল হক তালুকদার বলেন, কৃষকের ধান নষ্ট হওয়ার ঘটনা সঠিক। তবে এটা ভাটার কারণে না পোকার আক্রমণ বা অন্য কোনো কারণে হয়েছে কিনা তা নিশ্চিত না। ইটভাটার কারণে ধানের ক্ষতি হলে স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের  ক্ষতিপূরণ দেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার