লালমোহনে জিম ক্লাবের উদ্বোধন
‘প্রতিদিন শরীরচর্চা করব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এবং ‘মাদকমুক্ত সুস্থ সবল জাতি চাই, শরীরচর্চার বিকল্প নাই’ স্লোগানে ভোলার লালমোহনে জিম ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জিম ক্লাবের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, দেহ-মন সুস্থ ও সবল রাখতে শরীরচর্চার বিকল্প নেই। যুবসমাজকে মাদকসহ সকল সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি শরীরচর্চার বিকল্প নেই। যুবসমাজের শরীরচর্চায় লালমোহন জিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে জিম ক্লাবে শরীরচর্চার যাবতীয় সরঞ্জাম পরিদর্শন করেন এমপি শাওনসহ অতিথিরা।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ভোলা) তৌফিক ই-লাহি, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান