ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আ’লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৫:৪১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২১ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জেলা আওয়ামী লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল হান্নান খাঁন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন।
 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম চাঁন,আব্দুল হালিম খাঁন দুলাল,ফেরদাউস আলম তালেব,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব,কোষাদক্ষ্য আলহাজ্ব ইকবাল হোসেন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক দৃশ্যপট সম্পাদক আলহাজ্ব নুরুল হক নয়ন,মীর রফিকুল ইসলাম রতি,কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া