প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ : নওগাঁ ডিসি
নওগাঁর ধামইরহাট উপজেলার পার্শ্ববর্তী আমবাটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ।
তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ। এ সময় জেলা প্রশাসক আমবাদি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান কনে।
অনুষ্ঠানে নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, একাডেমিক সুপার ভাইজার মোর্শেদুল আলম,ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রধান শিক্ষক আখি আকতার, প্রতিবন্ধী শিক্ষার্থী তাসলিমা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন