ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পুনঃখনন কাজ শুরু


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৬:২

নওগাঁর ধামইরহাট উপজেলার লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আওতায় এলজিইডির টেইসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। খাল খনন হওয়ায় উপকৃত হবেন এলাকার হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। চার কিলোমিটার দুই মিটার খাল পুনঃখনন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৫ লাখ ৭৮ হাজার ১৬২ টাকা।

এদিকে, দীর্ঘদিন পর খাল পুনঃখননের কাজ শুরু হওয়ার এলাকার হাজারো কৃষকের মাঝে সোনালি স্বপ্ন  দোলা দিচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ এপ্রির) বেলা সাড়ে ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের মাহমুদপুর ব্রীজ সন্নিকটে খালের  পুনঃ খনন কাজ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এলজিইডির নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.দেলদার হোসেন, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেকেন্দার আলী, সম্পাদক মওলা গোলাম কিবরিয়া, সমিতির সভাপতি আনারুল ইসলাম, সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ। 

এ ব্যাপারে ধামইরহাট উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন, খাল পুনঃখননের ফলে ধনঞ্জয়নগর, মাহমুদপুর, লোদিপুর, হযরতপুর, আগ্রাসহ খালের দুই পার্শের কৃষকগণ ও সমিতির দুইশত জন উপকারভোগিসহ হাজারো কৃষক উপকৃত হবেন। ওই এলাকার কৃষির প্রসার ঘটিয়ে, মৎস্যচাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এতে করে সমিতির সদস্যের আর্থসামাজিক উন্নয়ন হবে। ’

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু