ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহন পৌরসভার প্যানেল মেয়র গঠন নিয়ে বিতর্ক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৬:১৯
ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র গঠন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং তা বাতিল চেয়ে ভোলা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ১২ .জন কাউন্সিলর। বৃহস্পতিবার (২১ এপ্রিল) পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবীরকে ১নং প্যানেল মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদাউসকে ২নং প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন হিরণকে ৩নং প্যানেল মেয়র করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে। এতে নড়েচড়ে বসেন পৌরসভার বাকি ১২ কাউন্সিলর। 
 
তাদের দাবি, জালিয়াতির মাধ্যমে এ প্যানেল মেয়র ঘোষণা করা হয়েছে এবং তা বাতিল চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন তারা। পরে স্থানীয় সরকার ভোলা এর উপ-পরিচালক রাজিব আহমেদকে লালমোহন পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শনের জন্য দায়িত্ব দেয়া হয়।
 
লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের জানান, ২০২১ সালের ১৯ জুন লালমোহন পৌরসভায় মাসিক সাধারণ সভার আহ্বান করা হয়েছিল। সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ওই সভায় বাজেট অধিবেশনের ওপর আলোচনা হয়েছিল। কিন্তু সেই রেজুলেশন দিয়েই জেলা প্রশাসকের কাছে প্যানেল মেয়র গঠনের নাম পাঠান পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন।  
 
এদিকে প্যানেল মেয়র বিতর্কে পৌরসভার ১২ জন কাউন্সিলর এক হয়ে জরুরি সভার আয়োজন করেন। ওই সভায় গঠিত ৩নং প্যানেল মেয়র আনোয়ার হোসেন হিরণ সভাপতিত্ব করেন। তিনি এই প্যানেল মেয়র গঠন প্রক্রিয়া অবৈধ ও জালিয়াতির মাধ্যমে হয়েছে বলে দাবি করেন এবং প্যানেল মেয়র গঠনের রেজুলেশনেও তার স্বাক্ষর নেই বলেও জানান তিনি।
 
এ ব্যাপারে জানতে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত