পটুয়াখালীতে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানো নিশ্চিতে জেলা পুলিশের সচেতনতামূলক কর্মসূচি
সড়ক মহাসড়কে দুর্ঘটনায় ক্ষতির ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানো নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে পটুয়াখালী জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) শহরের চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্।
এ সময় 'হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন' স্লোগান নিয়ে পুলিশ ও পথচারীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে পুলিশ সুপার বলেন, যারা মোটরসাইকেল চালান, বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। হেলমেট পরিধান করলে এই ঝুঁকি অনেকটা হ্রাস পাবে। তাই জেলা পুলিশ এই সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী তিন দিন যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই তাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বল্পমূল্যে হেলমেট সরবরাহ করা হবে। পরবর্তীতে যারা হেলমেটবিহীন রাস্তায় চলাচল করবেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে।
তিনি আরো বলেন, এখন থেকে কেউ সড়ক-মহাসড়কে হেলমেটবিহীন চলাচল করবেন না। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না। সড়কের বিদ্যমান আইন মেনে চলবেন, তাহলে দুর্ঘটনার ঝুঁকি কমবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর জন্য চালকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হেলমেটবিহীন চালকদের মোটরসাইকেল আটক করে হেলমেট পরিধান নিশ্চিত করানো হয়।
এমএসএম / জামান
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি