ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে পূরণ করবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৭:৫

বাংলাদেশে প্রবেশের তিন দিন আগেই যাত্রীদের অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। ২৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়ে একটি সার্কুলার জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

স্বাস্থ্য অধিদপ্তরের http://healthdeclaration.dghs.gov.bd এই ওয়েবসাইটে ফরমটি পূরণ করতে হবে।

দ্বিতীয় ধাপে ট্রাভেল ইনফরমেশন বা যাত্রার তথ্য দিতে হবে। এ সময় যাত্রী কোন দেশ থেকে বাংলাদেশে আসবে, তার ফ্লাইট নম্বর, সিট নম্বর (বাধ্যতামূলক নয়), বাংলাদেশে কোথায় থাকবে সেই পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে।

তৃতীয় ধাপে যাত্রীকে করোনা সংক্রান্ত তথ্য দিতে হবে। এ সময় যাত্রীর জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, স্বাদ বা গন্ধ না পাওয়া ইত্যাদির বিষয়ে সঠিক তথ্য দিতে হবে। পাশাপাশি যাত্রী কোন প্রতিষ্ঠানের দুই ডোজ টিকা কোন কোন তারিখে নিয়েছেন সেগুলো বিস্তারিত তথ্য দিতে হবে।

চতুর্থ ধাপে ‘উপরের সব তথ্য সত্য’ এমন একটি ঘোষণা পত্রের ঘরে টিক দিতে হবে। সর্বশেষ ধাপে যাত্রীকে ‘সাবমিট’ বাটনে চাপতে হবে।

ফরম পূরণের পর সাবমিটে চাপ দিলে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে। সেটি প্রিন্ট করে কিংবা মোবাইলে সফট কপি নিজের কাছে রাখতে হবে।

দেশে আসার পর বিমানবন্দরের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ডেস্কে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড বা মোবাইলে সফট কপি দেখাতে হবে যাত্রীকে। 

এতদিন যাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তরের তৈরি কাগজের হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে দেশে প্রবেশ করতে হতো। দেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাউন্টারের আগেই স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো যাত্রীদের।

মৌমিতা / মৌমিতা

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন