শিগগির আসছে গুগলের স্মার্টওয়াচ
বেশ কিছুদিন ধরেই গুগলের আপকামিং গুগল পিক্সেল ওয়াচ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। খুব শিগগির বাজারে আসতে চলেছে স্মার্টওয়াচটি। ধারণা করা হচ্ছে গুগলের ওয়াচটি অ্যাপলের স্মার্টওয়াচকে টেক্কা দেবে ভালোভাবেই।
সম্প্রতি টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) জানিয়েছেন, ওয়্যার ৩.১ অপারেটিং সিস্টেমে চালিত গুগল পিক্সেল ওয়াচ খুব শিগগির আত্মপ্রকাশ করতে চলেছে। গুগলের আসন্ন স্মার্টওয়াচটির কোড নাম রাখা হয়েছে পিক্সেল রোহান। আকর্ষণীয় সব ফিচার নিয়ে আসছে স্মার্টওয়াচটি।
গুগল পিক্সেল ওয়াচ লেটেস্ট ওয়্যার অপারেটিং সিস্টেম অর্থাৎ (ভার্সন) ৩.১ দ্বারা চালিত হবে। ফলে এটি অ্যাপল ওয়াচের থেকে আরও উন্নততর টেকনোলজি অফার করবে।
আবার ওয়াচটি গোলাকৃতি ডায়ালের সঙ্গে আসতে চলেছে। সঙ্গে হাই-এন্ড ইসিজি মনিটরিং ফিচার অফার করবে বলে ধারণা করা হচ্ছে। এটি বেসিক সেন্সরের সঙ্গে একটি নতুন সংযুক্তিকরণ হবে। যার ফলে ঘড়িটি একটি গুরুত্বপূর্ণ হেলথ এবং ফিটনেস ডিভাইস হয়ে উঠবে।
এছাড়া অনুমান করা হচ্ছে, এতে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। এমনকি এর প্রসেসরটিও উন্নততর হবে।
তবে এখনো পর্যন্ত ঘড়িটির দাম সংক্রান্ত কোনো তথ্য সামনে আসেনি। সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করে কোনো তারিখ এখনো জানানো হয়নি। অনেকে ধারণা করছেন, আগামী ১১ মে লঞ্চ হতে পারে নতুন স্মার্টওয়াচটি।
মৌমিতা / মৌমিতা
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা