ইন্টারনেট ছাড়া ইউটিউব দেখার উপায়
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের জনপ্রিয়তা এখন সারাবিশ্বেই। প্রতিদিন বিশ্বব্যাপী কয়েকশো কোটি গ্রাহক এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। শুধু বিনোদনের জন্যই নয় কন্টেন্ট তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে।
ইউটিউব দেখতে আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, একথা সবারই জানা। তবে সব সময় হয়তো ইন্টারনেট থাকে না। অনেক সময় স্লো ইন্টারনেট কানেকশনের কারণে ভিডিও স্ট্রিমিং বন্ধ করে দিতে হয়। এবার আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে পারবেন।
এজন্য অতিরিক্ত কোনো অ্যাপও ডাউনলোড করতে হবে না। আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় গ্রাহকরা অফিশিয়াল ইউটিউব অ্যাপ থেকেই অফলাইনে প্রায় সব ভিডিও দেখার সুযোগ পাবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনে ইউটিউবে ভিডিও দেখবেন-
> প্রথমে নিজের ফোনের ইউটিউব অ্যাপ ওপেন করুন।
> হোম পেজে ডান দিকে উপরে সার্চ আইকনে ট্যাপ করুন।
> এবার যে ভিডিও অফলাইনে দেখতে চান সেই ভিডিওটি সার্চ করুন।
> ভিডিও স্ট্রিমিং শুরু হলে নিচে ডাউনলোড আইকনে ট্যাপ করুন।
> এরপরে ডাউনলোডের কোয়ালিটি বেছে নিন।
> এবার অফলাইনে ইউটিউবের হোম পেজ থেকে ডাউনলোড অপশনে গিয়ে ভিডিও দেখতে পারবেন।
মৌমিতা / মৌমিতা
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা