প্রকাশিত সংবাদের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সংম্মেলন
নওগাঁর মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতের বেলা ধর্ষণের অভিযোগের কথা বলে ভিক্টিম ও অভিযুক্ত মীমাংসার জন্য চেয়ারম্যানের নিকট পরিষদে আসেন । তখন ইউপি চেয়ারম্যান নারী নির্যাতনের বিচার করতে পারবোনা মর্মে ওই মহিলা ও অভিযুক্তকে চলে যেতে বলেন। এর একদিন পর ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করে কিছু মহল "মান্দায় ইউনিয়ন পরিষদে ধর্ষণের সালিশ,৫১ হাজার টাকায় নিষ্পত্তি" শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন। এমন অভিযোগ ও প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হলে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ইউপি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, চকবালু এলাকার এক দুঃচরিত্রা মহিলা বহু মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। সেই সাথে তাদের অর্থনৈতিক ভাবে হয়রানী করে অনেক পরিবারকে সর্ব সর্বশান্ত করে চলেছেন। সেই মহিলাকে কিছু অসাধু ব্যক্তি সহযোগিতা করার কারণে বার বার মানুষের বিরুদ্ধে ধর্ষনের মামলা দিয়ে হয়রানী করছেন। মেয়ের সহযোগীদের ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাই ।পরিষদের এবং আমাদের মান ক্ষুন্ন করতে একটি মহল সংবাদটি প্রকাশ করে নিয়েছেন। প্রকৃত ঘটনার সাথে বাস্তবতার কোন মিল নেই। এটা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ও মনগড়া।
তিনি আরো বলেন, প্রকৃত ঘটনা হলো- গত ১৯ এপ্রিল সন্ধ্যায় পরিষদে আসেন ধর্ষিতা এক মহিলা শালিস-মিমাংসার জন্য। কিন্তু আমি সেই দিন সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আলোচনা করছিলাম পরিষদে। সেই সময় ভিক্টিম এবং বিবাদী উভয় পক্ষ মিমাংসার জন্য পরিষদে আসেন। তখন বিষয়টি নারী ঘটিত হওয়ায় আইনের আশ্রয় নিতে বলি।কিন্তু একটি মহল বিষয়টি অন্যখাতে প্রবাহিত করতে বিভ্রান্তকর সংবাদ প্রকাশ করে নিয়েছেন ওই মহিলা। এমন মিথ্যা ঘটনায় পেক্ষিতে ওই মহিলার বিরুদ্ধে স্থানীয়রা কশব পরিষদের অদূরে চকবালু প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে স্থানীয় অভিযোগের বিষয়টি ভিত্তিহীন বলে ভিক্টিমের পরিবারকে ধিক্কার জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কশব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. লতিফ, ইউপি সদস্য আব্দুল জব্বার, আমিনুল ইসলাম, রমজান আলী প্রমুখ।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে