ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

শেখ হাসিনার নির্দেশ দেশের এক ইঞ্চি জায়গাও পতিত থাকবে না : খাদ্যমন্ত্রী


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ২:৩০
নওগাঁ -১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে দেশের এক ইঞ্চি জায়গাও পতিত রাখা যাবে না। শেখ হাসিনার দূরদর্শিতায় পারে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে। এ সময় মন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন অন্য কারো দ্বারা সম্ভব নয়। একমাত্র বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই পারেন এই দেশকে উন্নয়নের কাতারে এগিয়ে নিতে এবং দেশের মানুুষকে শান্তিতে রাখতে।
 
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা প্রশাসন কর্তৃক উপজলা পরিষদ মুক্ত মঞ্চে আয়োজিত উপজেলার কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ও সমতলভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণসহ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন খাদ্যমন্ত্রী।
 
এ সময় মন্ত্রী আরো বলেন, খাদ্যশস্য উৎপন্ন করতে গিয়ে বেগম খালেদা জিয়ার শাসনামলে সার নিতে কৃষককে গিয়ে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। বর্তমানে অসংখ্য অর্থ ভুর্তকি দিয়ে সে সার বিদেশ থেকে আমদানি করে শেখ হাসিনা কম মূলে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছেন।
 
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যাদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাপাহার থানার অফিসার ইনচর্জ (ওসি) তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. শাপলা খাতুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
 
বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার ১১০০ কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন। এরপর ক্ষুদ্র নৃগোষ্ঠিীর মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি প্রদান এবং উপজেলা সদরে আনসার ব্যারাকের উদ্বোধনসহ আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের গৃহ নির্মাণকাজ পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মানাধীন বীর নিবাসের কাজ পরিদর্শন করেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি