ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউপি সদস্যের নেতৃত্বে বসতবাড়িতে হামলা-ভাংচুর


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৩:৫২

নওগাঁর মান্দায় ইউপি সদস্য কামাল হোসেনের নেতৃত্বে এক অসহায় ব্যক্তির বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য কামাল হোসেন উপজেলার মান্দা সদর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য।ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউপির বাদলঘাটা মৎস্যজীবী পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মৎস্যজীবী পাড়া গ্রামের ওসমান আলী প্রামাণিকের ছেলে। 

অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী ফজলুর রহমান, আসাদ আলী, আমির হোসেন, আবুল হোসেন ও জামির হোসেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার সদর ইউপির ঘোড়াদহ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ইউপি সদস্য কামাল হোসেন এলাকাবাসীকে লেলিয়ে দিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় বাধা দিলে তারা খুন-জখমের হুমকি দিয়ে বসতবাড়ি ভাংচুর করেন। অবস্থা বেগতিক দেখে আমরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগীরা আরো জানান, বাদলঘাটা মৎস্য সমবায় সমিতির অধীনে ঘোড়াদহ বিলটি লিজ নিয়ে আমরা মাছ চাষ করে আসছি। চাষকৃত বিলে কামাল হোসেন এলাকার প্রায় অর্ধশতাধিক লোক মাছ ধরার জন্য পাঠান। সে সময় আমরা বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা মহিলা পাঠিয়ে বাড়িঘর ভাংচুর করেন।

ভাংচুরে নেতৃত্বাদানকারী জামির হোসেনের স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমরা সবাই বাড়িঘর ভাংচুর করেছি, আরো করব। তাতে জেল হলেও ভালো।

এ বিষয়ে এলাকার আরো একাধিক নারী জানান, বিলে মাছ ধরাকে কেন্দ্র করে আমরা তার বাড়িতে হামলা চালিয়েছি। 

ইউপি সদস্য কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না।

মান্দা সদর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, আইন লংঘন করে বাড়িঘর ভাঙার কারো এখতিয়ার নেই। যদি কেউ করে, সেটা অপরাধ করেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬