ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার-সম্পাদক রামজনম রবিদাস


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৪:১১

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় ধামইরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকারের সভাপতিত্বে ও সম্পাদক রামজনম রবিদাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, হিন্দু বৌদ্ধ  খ্রিস্টান ঐক্য পরিষদের নওগাঁ জেলা সভাপতি পিযুষ কান্তি সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, যুগ্ম-সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, জেলা কমিটির সদস্য সুবেদ সাহা, ধামইরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সম্পাদক তাপস পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ২য় অধিবেশনে সাবজেক্ট কমিটির ১১ ভোটের ৮ ভোট পেয়ে বৈদ্যনাথ কর্মকার পুনরায় সভাপতি ও ১১ ভোটের সম্পূর্ণ ভোটেই রামজনম রবিদাসকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় প্রেরণের নির্দেশ প্রদান করেন ২য় অধিবেশনের সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু