ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় শিশুকে ধর্ষণের পর হত্যা : গ্রেফতার ১


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১২:২৪

নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভালাইন ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীরামপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী আমিনুর ইসলামের ছেলে অভিযুক্ত জুয়েল হোসেনকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। 

নিহত শিশুটির নাম শাকিলা আক্তার (৮)। সে ওই গ্রামের ছাকের আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদ বলেন, গ্রামে আব্দুল বারীর বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। গ্রামের লোকজন আয়োজনে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই বিকেল ৪টা থেকে শিশুটি নিখোঁজ হয়। তাকে মিলাদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় ইফতারের কিছু পূর্বে শিশুটির বাড়ির অদূরে গোবিন্দ চন্দ্রের বাঁশঝাড়ে তার মৃতদেহ পাওয়া যায়। শিশুটির পরনে কোনো কাপড় ছিল না। মুখে ন্যাকড়া ঢোকানো ছিল। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, থানায় মামলা দায়ের করা হলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬