টাঙ্গাইলে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত
সঠিক পুষ্টিতে সুস্থ্যজীবন" এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান এর সভাপতিত্বে তার সভাকক্ষে ২৪ এপ্রিল রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরিফুল ইসলাম। বিষয়ভিত্তিক ভিডিওচিত্রে আলোচনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন। এসময় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান ও ডা. শিমু সাহা। কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভায় জেলা শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পুষ্টি বিষয়ক আলোচনা শেষে শিক্ষার্থী ও শিক্ষকগণ তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য উপস্থাপন করেন। এর পূর্বে সিভিল সার্জন এর সভাপতিত্বে জেলা পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’