ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে রাস্তা বন্ধ করে ইমারত নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ৩:৩৮

নওগাঁর সাপাহারে এক প্রভাবশালী কর্তৃক জনগণের চলাচলের সরকারি রাস্তা জবরদখল করে ইমারত নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ওই গ্রামের ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে চলাচলের রাস্তায় দাঁড়িয়ে মাইনুল মাস্টার তার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সাপাহার উপজেলা সদরের তালপুকুর গ্রামের বাসিন্দাদের চলাচলের একটি রাস্তা প্রভাবশালী শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জবরদখল করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিলে গ্রাামবাসী প্রথমে বাধা দেয়। গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে ওই ব্যক্তি নির্মাণকাজ শুরু করলে গ্রামবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ, নির্বাহী অফিস, এমনকি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর ইউনিয়ন পরিষদ থেকে নিষেধাজ্ঞা জারি করে নির্মাণকাজ বন্ধের নোটিস দিলেও রহস্যজনকভাবে কৌশলে ওই প্রভাবশালী তার দলবল নিয়ে নির্মাণকাজ শুরু করেন।

তিনি আরো বলেন, গত ২০ এপ্রিল তিনি পুনরায় রাস্তা জবর দখল করে নির্মাণের কাজ আরাম্ভ করলে গ্রামবাসীরা আবারো বাধা দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী চতুর আব্দুল্লাহ আল মামুন প্রকৃত ঘটনা আড়াল করতে কৌশলে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামবাসীদের চাঁদাবাজ বলে আখ্যা দেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে গ্রামবাসীরা তাদের সাংবাদ সম্মেলনে উল্লেখ করেন। বর্তমানে তারা জনগণের চলাচলের রাস্তাটি প্রভাবশালীর হাত থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি