ফোনে ডেকে এনে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ
ভোলার লালমোহনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোন দিয়ে ডেকে এনে বাজারের মধ্যে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাতিজা মাইনুদ্দিন, ভাগ্নে রুবেলসহ তার লোকজনের বিরুদ্ধে। রোববার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই ইউনিয়নের দেবীরচর বাজারে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত ওই শিক্ষকের নাম মো. কবির হোসেন। তিনি দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রধান শিক্ষক মো. কবির হোসেন বলেন, রোববার সকালে আমার মুঠোফোনে কল দেয় বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকারের ছেলে মো. রাসেল মেলকার। এ সময় আমার ওপর ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নিয়ে কটূক্তি করার অভিযোগ তোলেন তিনি। আমি তার অভিযোগ অস্বীকার করলে ফোন কেটে দেয় রাসেল।
কিছুক্ষণ পর কবির হাওলাদার নামে আরেকজন ফোন দিয়ে কাজ আছে বলে দেবীরচর বাজারে যেতে বলে। ওই বাজারে পৌঁছামাত্রই আমার ওপর অতর্কিত হামলা করে কবির হাওলাদার, চেয়ারম্যানের ভাতিজা মাইনুদ্দিন ও রুবেলসহ কয়েকজন। একপর্যায়ে তারা পা থেকে জুতা খুলে প্রকাশ্যে বাজারের মধ্যে আমাকে পেটায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওই শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে কবির হাওলাদার বলেন, তাকে আমি ডেকে আনিনি। বরং তার সাথে বাজারে মাইনুদ্দিন, জাহাঙ্গীর ও চেয়ারম্যানের ভাতিজা রুবেলের ঝামেলা হয়েছিল। আমি সেটা শুনে সেখানে গিয়েছিলাম।
ইউপি চেয়ারম্যানের ছেলে রাসেল মেলকার বলেন, ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন নিয়ে যে কথা উঠেছে তা মিথ্যে। আজ বিদ্যালয়ের বই সংক্রান্ত বিষয়ে ওই প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা বলেছিলাম।
বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার বলেন, আমি পরিষদের মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আমার ছেলে রাসেলও অন্য কাজে ছিল। তবে ঝামেলার কথা শুনে ফোনে ওই শিক্ষকের খোঁজ রব নিয়েছিল রাসেল। এখন মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ করছেন তিনি।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied