ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ৩য় ধাপে ঘর পাচ্ছেন ৫২টি পরিবার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৪-২০২২ বিকাল ৫:১৬

"মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। এই ঘোষনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের "ক" শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে  মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ধোধন করবেন।  

এ উপলক্ষে উপজেলা হলরুমে  রবিবার (২৪ এপ্রিল)  বিকেল ৩টায়  মান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, তৃতীয় পর্যায়ের এই উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫২টি পরিবার ঘর পাচ্ছেন। প্রতিটি ঘরের ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা করে। উপজেলার ৫টি ইউনিয়নের ১৪টি স্থানে মোট ৫২ টি  ঘর নির্মাণ করা হয়েছে। ৫২ টি ঘরের  মধ্যে ৪২টি খাস জমিতে এবং ১০টি ক্রয়কৃত জমিতে করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাধারন সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন, সদস্য আখতারুজ্জামান নাঈমসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬