গফরগাঁও উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করেন। এতে স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপজেলায় ৫৫টি ঘর নির্মান কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এই ঘর সমূহের মধ্যে ৩য় পর্যায়ে ১ম ধাপের ৪০টি গৃহের নির্মান কাজ সমাপ্ত হয়েছে এবং ২য় ধাপের ১৫টি গৃহের নির্মান কাজ চলমান রয়েছে।আগামী ২৬(এপ্রিল) উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল,খতিয়ান ও সার্টিফিকেট প্রদান করা হবে।দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকার ভোগী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গৃহগুলো হস্তান্তর করবেন।
সংবাদ সম্মেলনে সহকারী কমিশনার(ভূমি)কাবেরী রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied