ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৪-৪-২০২২ বিকাল ৫:৪২

পটুয়াখালীর কলাপাড়ায় মোটর দিয়ে পুকুর থেকে পানি তুলতে (সেচ) গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাজিব প্যাদা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বিকেলে বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  সাজিব ওই এলাকার আবুল খায়ের প্যাদার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজিব মাছ ধরার জন্য তাদের বাড়ির সামনের পুকুর থেকে মোটর দিয়ে পানি তুলছিলেন। দুপুরে মোটর কিছুটা পানির মধ্যে পড়ে গিয়ে পুরোপুরি বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সাজিব মোটরটি পুকুর থেকে তুলতে গেলে ওই মোটরের সঙ্গে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজিবের চাচা আবুল কালাম জানান, পুকুরটি মূলত সরকারি। এটি আমাদের বাড়ির সামনের মাদ্রাসার নামে বন্দোবস্ত নেয়া। পরে আমরা মাদ্রাসা থেকে পুকুরটি লিজ নিয়ে মাছের ব্যবসা শুরু করি। আজ মাছ ধরার জন্য পুকুরটি সেচ করতে গিয়ে আমার ভাতিজা সাজিব বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।  

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

এমএসএম / জামান

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত