ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় ঈদে প্রধানমন্ত্রীর উপহাররেরঘর পাবে ৩৬ গৃহহীন পরিবার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৪-২০২২ রাত ৯:৩০

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মতো ভূমিহীন ও গৃহহীন ৩৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে নতুন ঘর তুলে দেয়া হচ্ছে। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে।

এ উপলক্ষে রোববার (২৪ এপ্রিল) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করছেন। এরই আওতায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ঘর প্রদান করা হয়েছে। এবার ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা হবে।

তিনি আরো বলেন, আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করবেন। এদিন সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে বড়লেখায় ৩৬টি পরিবারকে উপজেলা পরিষদ হলরুমে নতুন ঘর প্রদান করা হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য হচ্ছে অর্জন হচ্ছে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান করা। মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সবোর্চ্চ নিষ্টার সাথে চেষ্টা করেছি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী