ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:৩৭

রাজবাড়ীর পাংশায় অন্ত্র ও গুলিসহ সালমান শাহ ও কাজল নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের শাহজাহান মিয়ার মেহগনি বাগান থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ (২৭) এবং একই ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)। গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় পাংশা মডেল থানায় প্রেস কনফারেন্স করে থানা পুলিশ।

প্রেস কনফারেন্সে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সালমান শাহর কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক ও বন্দুকে লোডকৃত এক রাউন্ড তাজা কার্তুজ িএবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া কাজলের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক, বন্দুকে লোডকৃত এক রাউন্ড তাজা কার্তুজ, পাঁচ রাউন্ড গুলি লোডকৃত ৮ চেম্বারবিশিষ্ট লোহার তৈরি (বিদেশি) একটি রিভলবার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আসামি সালমান শাহর বিরুদ্ধে পাংশা থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ২টি হত্যা মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি ডাকাতি মামলা ও ১টি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১২টি মামলা রয়েছে। আসামি কাজলের বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা ও ১টি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ১২টি মামলা রয়েছে।

তিনি আরো বলেন, তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরা দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় আজ সোমবার (২৫ এপ্রিল) ১৮৭৮ সালের অস্ত্র আইনের-১৯ (A) (F) ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন