পোরশায় পুলিশ বক্সের ফলক স্থাপন
জনগণের নিরাপত্তা নিশ্চিত কল্পে নওগাঁর পোরশা সরাইগাছি-আড্ডা মেইন রোডের বারিন্দার মোড় নামক স্থানে পুলিশ বক্স্ এর জন্য নির্ধারিত স্থানে ফলক স্থাপন করা হয়েছে। স্থানীয় জনসাধারণের চলাচলে নিরাপত্তার স্বার্থে রোববার (২৪ এপ্রিল) বিকেলে পুলিশ বক্সের জন্য সরকারী বরাদ্দকৃত ৩ শতাংশ ও আংশিক ব্যক্তিগত দানকৃত ২ শতাংশসহ মোট ৫ শতাংশ জমির ওপর পুলিশ বক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থানে ফলক স্থাপন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এবং নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, থানার অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক