সাপাহারে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে মাঊন ক্লাবের ঈদ উপহার প্রদান
জিতবে মানবতা হাসবে দেশ গোড়বো মোরা সোনার বাংলাদেশ এই আদর্শে উজ্জবীত হয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের প্রত্যন্ত গরিব দুঃখী মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন সাপাহার মাঊন ক্লাব প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিতরণ করছে ঈদ উপহার প্যাকেজ ।
চিনি সেমাই ও পোলার চাউলের সম্বনয়ে গঠিত এই প্যাকেজ পেয়ে খুশি প্রত্যন্ত এলাকার সহজ সরল ও দুঃখী মানুষ গুলো। শুক্রবার ২২শে এপ্রিল মাঊন ক্লাবের সদস্যরা দিনভর পরিশ্রম করে সমস্ত প্যাকেজ প্যাকেটজাত করেন। এরপর শনিবার সকাল থেকে শুরু হয় বিতরন কার্যক্রম। সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল গ্রাম থেকে বিতরন শুরু হয়ে পর্যায় ক্রমে তিলনা ইউনিয়নের সুন্দরা, বেহেতড় ,মামুরিয়াসহ এপর্যন্ত প্রায় বিশটি গ্রামে ঈদ উপহার বিতরন করা হয়েছে । ঈদ উপহার প্রাপ্তিতে বাদ যাচ্ছেন না দলিত সনাতনধর্মালম্বীরা । সনাতনধর্মালম্বীদের মাঝেও বিতরন করা হচ্ছে মাঊন ক্লাবের ঈদ উপহার। মাঊন ক্লাবের সদস্য ও উদ্যোগক্তা মুহম্মদ মুমিনুল হক বলেন " আগামী ২৯শে রমজান পর্যন্ত তিলনা শিরন্টি সাপাহার ও পাতাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিতরন কার্যক্রম চলবে" ।
জানা যায় ইতিপূর্বে কোন বেসরকারী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এত ব্যপক ও বিস্তৃতভাবে সাপাহার উপজেলায় সাহায্য সহযোগিতামুলক কার্যক্রম পরিচালিত করা হয়নি। ঈদ উপহার বিতরন কার্যক্রম সাড়া ফেলেছে প্রত্যন্ত গ্রামীন জনপদের মানুষদের মাঝে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা