ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ৪:৪৪
মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় আগামী ২৬ এপ্রিল ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছে দোহার উপজেলা প্রশাসন।
 
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়ে শুনান দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম।
তিনি জানান, আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ৩য় পর্যায়ের ঘরে ১ম ও ২য় পর্যায়ে নির্মিত ঘরের তুলনায় বেশ কিছু টেকসই ও গুনগত মানের পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারা দেশের ন্যায় ঢাকা জেলার দোহার উপজেলায় মোট ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক করে ৬০ শহতক জমির  কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মানে ২ লাখ ৪০ হাজার টাকা এবং ৬০ শতক জমির আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা ধরা হয়েছে। 
 
তিনি আরও জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রীর পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদানের সীদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় দোহার উপজেলায় এ জমি ও ঘর দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল- সাঈদ, সহকারী প্রকৌশলী শেখ রাজিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন