ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আদিবাসীর ওপর হামলা, ফসল তছনছ
নওগাঁর ধামইরহাটে ফসলের ক্ষেতে ছাগল প্রবেশ করে ফসল নষ্টের প্রতিবাদ করায় আদিবাসী পরিবারের ওপর হামলা ও ফসল তছনছ করা হয়েছে। এ সয় এক গৃহবধূকে বেধড়ক মারপিটে গুরুত্বর জখম ও আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নানাইচ (বেগুনবাড়ি) এলাকার মৃত পাংকারিউস তপ্নের ছেলে সঞ্জিব তপ্ন তার নিজস্ব জমিতে ধান, পটল, তরই-ঝিঙেসহ রবিশষ্য চাষাবাদ করে আসছেন। প্রতিপক্ষ মৃত তছির উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম গংয়ের পরিবারের লোকজন ও ছাগল প্রায়শ ওই জমিতে ক্ষেত উপড়ে ও ছাগল দিয়ে খাইয়ে পটল ও তরই ক্ষেতের ক্ষতি করে। এ বিষয়ে প্রতিপক্ষ তারাজুলকে আদিবাসী কৃষক সঞ্জিব তপ্ন নিষেধ করলে তারাজুল গং ক্ষিপ্ত হয়ে গত ২৩ এপ্রিল বিকেলে হাঁসুয়া দ্বারা ফলবান পটল ও রবিশষ্যের ঝাংলি তছনত করে। এ সময় বাধা দিতে গেলে তারাজুল ইসলাম, তারাজুলের স্ত্রী সুম্মা বেগম ও ছেলে সিয়াম কৃষক সঞ্জিব তপ্নকে ধারালো হাঁসুয়া নিয়ে ধাওয়া করে। এ সময় সঞ্জিবের স্ত্রী মালতী ভেংরাকে লোহার রড় দিয়ে বেধড়ক মারপিটে গুরুত্বর আহত করে। স্থানীয়রা আহত অবস্থায় ভুক্তভোগী কৃষক ও তার স্ত্রীকে ধামইরহাট হাসপাতালে ভর্তি করেন।
ধামইরহাট হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম বলেন, আদিবাসী নারীর শরীরে প্রচণ্ড আঘাতের ফলে শরীরে রক্ত জমে কালচে হয়ে গেছে। আমি তার সর্বোচ্চ চিকিৎসা ও সেবা নিশ্চিত করছি এবং সকল ওষুধপত্র প্রদান করছি।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন