চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ
হাতীবান্ধায় আশ্রয়ন ঘর থেকে বের করে দেওয়ার হুমকি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নরে আশ্রয়ন প্রকল্পের ৩ সুবিধাভোগীকে মারধরের পাশাপাশি তাদের আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে বের করে দেয়ারও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের বিরুদ্ধে। মারধরের শিকার সোনা মিয়া ও চাঁন মিয়া নামে দুই ব্যক্তি রোববার হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ সেখ সুন্দর আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে ১২৫টি পরিবার বসবাস করে আসছেন। আশ্রয়ন প্রকল্প নিমার্ণের শুরু থেকে জমি গুলো নিজের দাবী করে নির্মাণ কাজে বাঁধাসহ আদালতের আশ্রয় গ্রহন করেন আবুল হাসেম তালুকদার। গত বুধবার মধ্য রাতে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আবু হাসেম তালুকদারসহ কয়েকজন উক্ত আশ্রয়ন প্রকল্পে গিয়ে সোনা মিয়া ও চাঁন মিয়াসহ তিনজনকে মারধর করেন। সোনা মিয়া ও চাঁন মিয়ার অভিযোগ, ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার ও তার ভাতিজা হৃদয় তালুকদারসহ কয়েকজন তাদের মারধর করে আশ্রয়ন প্রকল্পের জমি নিজের দাবী করে ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করেন। তারা আরো জানান, চেয়ারম্যানের লোকজনের হুমকিতে তারা এখন আশ্রয়ন প্রকল্পে নিজের ঘরেই থাকতে পারছে না।
এ বিষয়ে সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম তালুকদার জানান, আমার নাম বলে সোনা মিয়া ও চাঁন মিয়া ১০ টাকা করে চাঁদা আদায় করেছে। তা আমি শুনতে পেয়ে সেখানে গিয়ে তাদের চর থাপ্পর দিয়েছি। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, আশ্রয়ন প্রকল্পের দুই সুবিধাভোগী ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন। আমি সড়ে জমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied