শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের একটি মানুষও ফুটপাথে ঘুমাবে না : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আর নয় ফুটপাথ, গাছতলা কিংবা বটতলা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনার ভালোবাসায় দেশের একটি মানুষও ভাসমান কিংবা গৃহহীন থাকবে না। প্রত্যেকের থাকবে একটি করে বাড়ি। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দেশের গৃহ ও ভূমিহীন ছিন্নমূল মানুষের মাঝে প্রায় ৩৩ হাজার ঘর প্রদানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে নওগাঁ জেলার সাপাহার প্রান্তে উপস্থিত থেকে কথাগুলো বলেন তিনি।
সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার অমরপুর তৃতীয় পর্যায়ে অশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী উপজেলার অমরপুর আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত ২৫টিসহ উপজেলায় ৪৫টি অসহায় গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাজনা খারিজসহ .২ শতক জমির দলিলসহ একটি করে বাড়ি প্রদান করেন।
এ সময় উপজেলার অসংখ্য সাধারণ মানুষ ও আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীা সেখানে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা