ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র : সমাজকল্যাণমন্ত্রী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৩:২৫
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না। আমাদের অর্থনীতির ভিত অনেক গভীর ও মজবুত। স্বাধীনতাবিরোধী চক্র শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করে নতুন ষড়যন্ত্র রচনা করছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের এ মিথ্যাচার দেশের ১৭ কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে।
 
মঙ্গলবার (২৬ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে কালীগঞ্জ উপজেলায় উপকারভোগীদের মাঝে গৃহ ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট মো. তৌহিদুর রহমান প্রমুখ।
 
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের ভূমিহীন ও গৃহহীন জনগণকে জমি ও গৃহ প্রদান ইতিহাসে অমর হয়ে থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্বের বুকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রোডম্যাপ প্রণয়ন করে রাষ্ট্র পরিচালনা করছেন, সেটি বাস্তবায়িত হলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।
 
পরে মন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্মিত ঘর ও জমির দলিলাদি কালীগঞ্জ উপজেলার ২২৫টি পরিবারের মাঝে হস্তান্তর করেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার