উলিপুরে অসহায় গৃহহীনদের ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তর
কুড়িগ্রামের উলিপুরে সারাদেশের ন্যায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে অসহায় গৃহহীনদের ঈদ উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠান উলিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্যদিয়ে অসহায় পরিবারের মধ্যে গৃহ হস্তান্তর অনুষ্ঠান কর্মসূচি শুরু করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব-দুখী ও নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটানো। এ লক্ষ্য পূরণে তিনি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল হতে অসহায়, ছিন্নমুল, ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। তার এই কার্যক্রমের অংশ হিসেবে ১৯৯৭ সালে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প। এই আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পূনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।
‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না‘- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের অধীন উলিপুর উপজেলায় ঘরের বরাদ্দ প্রথম পর্যায়ে ২০০টি, দ্বিতীয় পর্যায়ে ১৫০টি এবং তৃতীয় পর্যায়ে ১৮০টি (সাধারণ ডিজাইন ৭০টি, চর ডিজাইন ১১০টি)। বর্তমানে তৃতীয় পর্যায়ের ঘরের নির্মাণ কাজ চলমান। ইতোমধ্যে তৃতীয় পর্যায়ের ৭০টি সাধারণ ডিজাইনের ঘরের মধ্যে ৪২টির নির্মাণকাজ প্রায় সমাপ্ত হওয়ায় ৪২ জন উপকারভোগীকে জমিসহ ঘর প্রদান করারর জন্য আজ গণভবন থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরই পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা উলিপুরের ৪২ জন উপকারভোগীর মাঝে জমি ও ঘরের সনদপত্র হস্তান্তর করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার।
উক্ত ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ মতিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৭-কুড়িগ্রাম-৩। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীর মুক্তি যোদ্ধা জনাব গোলাম হোসেন মন্টু- চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর। আরও উপস্থি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব বিপুল কুমার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ সুভাস চন্দ্র, পৌর মেয়র জনাব আলহাজ্ব মিঠু সরকার, উপজেলা ভাইসচেয়ারম্যান জনাব আবু সাঈদ সরকার ও উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিপুল কুমার।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied