ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুসুমহাটি ইউনিয়নে রাস্তার কাজের উদ্বোধন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৬:৩৪
ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর মৈনটের ব্রিজের নিচ দিয়ে বটতলা থেকে সেরজন মোল্লাবাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তার কাজের উদ্বোধন করেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।
 
কার্তিকপুর হয়ে সুন্দরীপাড়া পর্যন্ত ৪০০ মিটার এই রাস্তার জন্য বাজেট ধরা হয়েছে ৭ লাখ ৫০ বাজার টাকা। রাস্তা সাড়ে ৭ ফুট প্রস্থ হবে বলে জানিয়েছে এডিপি। রাস্তাটির কাজের দায়িত্ব পেয়েছে অ্যাড. হাবিবুর রহমান এন্টারপ্রাইজ। পরে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সাব-কন্ট্রাক্ট হিসেবে কাজটি শুরু করেন সাইফুল ইসলাম।
 
এই সময় স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, আমাদের এই রাস্তাটি অনেক দিন ধরে খারাপ হয়ে আছে। অনেকেই রাস্তাটি দিয়ে চলাচল করে কিন্তু রাস্তাটি যে খারাপ সেটা কেউ দেখে না। আজ এডিপির মাধ্যমে রাস্তাটির কাজের উদ্বোদন করা হলো, সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনকেও ধন্যবাদ জানাই আমাদের রাস্তাটি করে দেয়ার জন্য। 
 
এ সময় উপস্থিত ছিলেন- কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কুসুমহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাদের মণ্ডল ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।  শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার