পটুয়াখালীতে অসহায়-দুস্থ ৫ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ
পটুয়াখালীতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়-দুস্থ ৫ হাজার মানুষের মাঝে ঈদ শুভেচ্ছাস্বরুপ পাঁচ হাজার শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফ আলী।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আশরাফ আলী কর্তৃক অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, যুবলীগ নেতা মো. কাসেমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে পাঁচ হাজার অসহায় দুস্থ নারী- পুরুষের মাঝে ঈদবস্ত্র শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি পৌছে দেয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied