ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে কমিউনিটি স্কোর কার্ড অ্যান্ড ইন্টারফেস মিটিং অন ফাইন্ডিংস অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৪:৫৮
রাজবাড়ী জেলার আলীপুরে কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএসের আয়োজনে এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষসহ কমিউনিটির স্বাস্থ‍্যকর্মীদের অংশগ্রহণে স্বাস্থ‍্য সচেতনতায় কমিউনিটি স্কোর কার্ড অ্যান্ড ইন্টারফেস মিটিং অন ফাইন্ডিংস বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় আলীপুর ইউনিয়ন স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কেন্দে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মো. আজম।
 
অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. মাহমুদ হাসান, রাজবাড়ী সদর মা ও শিশু কল‍্যাণ কেন্দ্রের কর্মকর্তা ডা. নিয়ামত উল্লাহ্, আলীপুর ইউনিয়ন স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্রের এসএসিএমও ডা. এসএম গোলাম মোস্তফা, এফডব্লিউভি মিলি সুলতানা, এফপিআই মো. কাউসার মাহমুদ, এনসিটিএফ সভাপতি বাবলী আক্তার, ভলেন্টিয়ার বাদশা বেপারী প্রমুখ।
 
সভাটি সঞ্চালনায় ছিলেন কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত