ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৫০ পরিবার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৪-২০২২ বিকাল ৫:৪৭
মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে তৃতীয় ধাপে আরো ৫০ গৃহ ও ভূমিহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিজের বাড়ি। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ২ বেডরুম, ১ বাথরুম, রান্নাঘর ও বারান্দাসহ এসব ঘর পাচ্ছে ভূমিহীন পরিবারগুলো। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল প্রদান কার্যক্রম শুরু করেন।
 
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর এ প্রক্রিয়ায় উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীদের হাতে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
 
অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মল্লিকা দেব, উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারি কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতলিব, সিন্দুরখান ইউনিয়ন চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, এর পূর্বে শ্রীমঙ্গল উপডজেলায় ১ম ও ২য় ধাপে ৬০০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার