গফরগাঁওয়ে ঘর পেল ৪০ পরিবার
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঈদ উপহার জমিসহ গৃহ হস্তান্তর করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এ সময় পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি রাশেদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই কিন্তু বাস্তবায়ন করেন।তিনি বলেছিলেন- দেশে কোনো গৃহহীন পরিবার থাকবে না। আর তাই মুজিব শতবর্ষে গৃহহীন পরিবারগুলো ঈদ উপহার হিসেবে গৃহ পাচ্ছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied