দুই জামাইয়ের পরিকল্পনায় শ্বশুরবাড়িতে ডাকাতি
দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ভাতিজি জামাই সাহেদ, সাইফুল ও খালাতো ভাই মহিউদ্দিনসহ নিকটাত্মীয় ইউসুফকে আটক করে বুধবার (২৩ জুন) সকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে পুলিশ। সেখানে সাহেদ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। স্থানীয় কয়েকজনের সহায়তায় দুই ভাতিজি জামাই মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে জামাই সাহেদ।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, এলাকার কয়েকজনের সহযোগিতা নিয়ে পরিবারের দুই জামাই মিলে এ ঘটনা ঘটিয়েছে। এজন্য তারা দাওয়াতের রাত ও বৃষ্টি-বাদলের দিন বেছে নেয়। গ্রেফতারকৃত অন্য ৩ আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত বলতে পারব।
উল্লেখ্য, গত ১৮ জুন শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের উজির আলী জমাদার বাড়ির কাতার প্রবাসী আব্দুল হালিমের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রের মুখের ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা ও ১৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ঘটনার পরপর খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নানামুখী তদন্ত চালাতে থাকে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ