ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জুড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিতরণকৃত ৩৭ ভেড়ার মৃত্যু


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ২:২৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ পরিবারকে ৪০০টি ভেড়া প্রদান করা হয়। এসব ভেড়া বিতরণের দেড় মাসের মাথায় ৩৭টি ভেড়ার মৃত্যু হয়েছে। এতে এ প্রকল্পের আওতায় ২০০ ভেড়া পাওয়া পরিবার রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে। এর ফলে প্রকল্পটি হুমকির মুখে পড়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায়  সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০০ পরিবারকে ৪০০টি ভেড়া প্রদান করা হয়। এসব ভেড়া টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রদান করে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজ।

জানা যায়, এ প্রকল্পের আওতায়  ভেড়ার পালনের লক্ষ্যে প্রতিটি পরিবারকে ২টি ডেউটিন, ৪টি পিলার ও ৫টি ফ্লোরম্যাট প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি পরিবার যাতে ভেড়ার খাদ্য নিশ্চিত করতে পারে সে  লক্ষ্যে ২৭ কেজি করে খাদ্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু ভেড়া প্রাপ্তির প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখনো কোন পরিবার খাদ্য সহায়তা পায়নি। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে রোগে আক্রান্ত হয়ে ভেড়ার মৃত্যু হওয়ায় সুবিধাভোগীরা আছেন বেশ বেকায়দায়। ফলে প্রকল্পটির সফলতা পড়েছে হুমকির মুখে।

সূত্র আরো জানায়, যে কোন প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা হলে কমপক্ষে ১৫ দিন কোয়ারেন্টে রাখা প্রয়োজন হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেনি। মূলত এ সমস্যার কারণে প্রাণীগুলোর মৃত্যু হতে পারে বলে সূত্র জানিয়েছে।

উপকারভোগী পূর্বজুড়ী ইউনিয়নের শিকড়ীবস্তী গ্রামের রসিক লাল সাঁওতাল বলেন, ভেড়া প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে  আমার ভেড়াগুলো মারা যায়। আমার মতো অনেকের ভেড়া মারা গেছে। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তুষার এন্টারপ্রাইজের প্রতিনিধির সাথে ফোনে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসিন আহমদ চৌধুরী বলেন, এ প্রকল্পে উল্লেখ আছে- বিতরণের ১৫ দিনের মধ্যে কোনো প্রাণী মারা গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেবে। জুড়ীতে বিতরণকৃত ভেড়াগুলোর মধ্যে ১৫ দিনের ভেতরে ২৪টি ভেড়া মারা গেলেও এখন পর্যন্ত মোট ৩৭টি মারা গেছে। এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভেড়াগুলোকে  স্থান পরিবর্তন করার পর ১৫ দিন পর্যবেক্ষণে না রাখার ফলে পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট (পিপিআর) রোগে প্রাণীগুলোর  মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। পিপিআর হলো মূলত গবাদিপশু যেমন ছাগল-ভেড়ার একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।

এ সময় তিনি বলেন, ঠাণ্ডাজনিত কারণে প্রাণীগুলো মারা যেতে পারে।

এমএসএম / জামান

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক