অনিবন্ধিত পোর্টালের নামে চাঁদাবাজি, মামলা খেলেন কথিত সম্পাদক ফোরকান
নিবন্ধন নেই, তবুও ‘সকালের সময় ডটকম’ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক পরিচয় দেন তিনি। রেল পূর্বাঞ্চলের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী তার কাছে জিম্মি। চাঁদা না দিলেই ছবিসহ মিথ্যা সংবাদ প্রচার করেন তিনি। কিন্তু এবার সেই কথিত সম্পাদক ফোরকানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন রেলওয়ের এক ঠিকাদার। বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলাটি করেন রেলওয়ের ঠিকাদার বেলাল হোসেন। ফোরকান (৩৭) চট্টগ্রামের পটিয়ার লাখেরার কোরবান আলীর ছেলে। তিনি সকালের সময় নামে একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল চালান।
বেলাল হোসেন বলেন, ফোরকান প্রথমে আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। পরে জামালখানের একটি হোটেলে নিয়ে ৫০ হাজার টাকা আদায় করেন আমার কাছ থেকে, যার ভিডিও ফুটেজ আছে আমার কাছে।
মামলা সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সুবাদে বেলালের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন ফোরকান। নিউজ করার হুমকি দিয়ে কিছুদিন পর বেলালের কাছে ১০ লাখ টাকা দাবি করেন ফোরকান। এরপর জোর করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।
অভিযোগ অস্বীকার করে ফোরকান বলেন, গত ১২ এপ্রিল আমার নিউজ পোর্টালে রেলের টেন্ডারবিহীন কাজের বিষয়ে বেলালসহ কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে সংবাদ প্রচার করি। বেলাল টেলিফোনে সংবাদটি প্রত্যাহার করার জন্য হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বাকলিয়া থানায় গত ১৪ এপ্রিল জিডি করি আমি। তবে জিডিতে নিজেকে সকালের সময়ের চিফ রিপোর্টার হিসেবে উল্লেখ করেন ফোরকান।
এমএসএম / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক