লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও কম্পিউটার বিতরণ
ভোলার লালমোহনে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ, কম্পিউটার ও হাসপাতালে কোভিড-১৯ প্রতিরোধকারী সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লাখ টাকা ব্যয়ে ৩০০টি বেঞ্চ ও দেবীরচর মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে ১০ লাখ টাকা ব্যয়ে বেঞ্চসহ ১৩টি কম্পিউটার প্রদান করা হয়। একই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানের হাতে হাসপাতালের জন্য ১০ লাখ টাকা ব্যয়ে কোভিড-১৯ সামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মো. কায়সারুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied