ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে কাঁচা বাড়ি-ঘর লণ্ডভণ্ড, ফসলের ক্ষতি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৭-৪-২০২২ বিকাল ৫:১
লালমনিরহাট সদর উপজেলার ছয়টি গ্রামের উপর দিয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে দুই শতাধিক কাঁচা ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। বাতাসে উড়ে গেছে অনেক ঘরের চাল ও বেড়া। উপড়ে গেছে গাছপালা আর জমির ভুট্টা গাছ। অনেকের বাড়ির হাঁস-মুরগির বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। 
 
অপরদিকে একই সময় পাটগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে শিলাবৃষ্টি হওয়ায় ধান, ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছে। 
 
লালমনিরহাট সদর উপজেলার দিনমজুর রফিকুল ইসলামের স্ত্রী লাইলী বেগম (৪২) বলেন, তাদের দুটি টিনের ঘর রয়েছে এবং দুটি ঘরই কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি চার সন্তানকে নিয়ে এখন খোলা আকাশের নিচে রয়েছেন। ক্ষতিগ্রস্থ হওয়া ঘর মেরামতের জন্য তাদের কোন আর্থিক সামর্থ্য না থাকায় অসহায় হয়ে পড়েছেন বলে তিনি জানান।
 
একই গ্রামের কদবানু বেওয়া (৬২) বলেন, তার একটি টিনের ঘর রয়েছে কিন্তু কালবৈশাখি ঝড়ে তার ঘরের চাল ও বেড়া উড়ে গেছে। ঘর মেরামতের জন্য তার আর্থিক সঙ্গতি নেই বলে তিনি জানান।ওই গ্রামের আমজাদ হোসেন (৬০) বলেন তার তিনটি টিনের ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তার বাড়িতে ছোট খামারে ১০০০টি মুরগির ছানা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।
 
লালমনিরহাট কৃষি সম্প্রসারণঅ ধিদপ্তরের উপ পরিচালক শামীম আশরাফ বলেন, পাটগ্রাম উপজেলার কিছু স্থানে শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টি ও কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ ফসলের পরিমান নির্ধারন করতে কৃষি বিভাগ মাঠে কাজ করছে বলে তিনি জানান।
 
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা মাসুম বলেন কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ির পরিমান নির্ধান করে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা করা হবে।   

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার