পটিয়ায় গ্রাম ডাক্তারদের রিফ্রেসার্স কোর্সে প্রশিক্ষণ নিচ্ছে অল্প শিক্ষিতরাও
লাখ টাকার বাণিজ্যের টার্গেট নিয়ে চট্টগ্রামের পটিয়ায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের নামে মাঠে নেমেছে একটি প্রতারক চক্র। তারা মূলত এক শ্রেণীর অশিক্ষিত, অল্প শিক্ষিত ফার্মেসী মালিক ও কর্মচারীদের কাছ থেকে সার্টিফিকেট ব্যবসা করে টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ‘রিফ্রেসার্স’ কোর্সের নামে এ প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। অপরদিকে ওই সার্টিফিকেট নিয়ে কোর্সধ্বারীরা পটিয়ার আনাচে কানাচে অপচিকিৎসা চালাচ্ছে। এতে চিকিৎসা সেবায় চরম নৈরাজ্য চলছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পটিয়া গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি গত ২৪ এপ্রিল থেকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে রিফ্রেসার্স কোর্স নামে প্রশিক্ষণের আয়োজন করেছে। এজন্য প্রতিজন থেকে সাড়ে ৬ হাজার টাকা প্রশিক্ষণ ফি নেয়া হয়। চট্টগ্রাম সির্ভিল সার্জন অফিস থেকে অনুমোদন নিয়ে কোর্সটি পরিচালনা করা হচ্ছে বলে আয়োজকরা দাবি করছে।
জানা গেছে, ২১দিন ব্যাপী রিফ্রেসার্স কোর্সটি সম্পন্ন করার আগে অবশ্যই প্রশিক্ষণার্থীকে ৬ মাসের এলএমএফ, ডিএমএস, ইকেএমএস কোর্স সফলভাবে সম্পন্ন করতে হয়। এছাড়া রিফ্রেসার্স কোর্সে অংশগ্রহণকারীকে অন্তত পক্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণের সার্টিফিকেটধ্বারী হতে হয়। এছাড়া ডাক্তারী পেশায় নিয়োজিত রয়েছেন এমন একটি সার্টিফিকেট তাদের থাকতে হবে। রিফ্রেসার্স কোর্সে চালু করতে অন্তত পক্ষে ৬০ জন শিক্ষার্থী প্রয়োজন।
খবর নিয়ে জানা গেছে, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চলা ২১ দিনের রিফ্রেসার্স কোর্স ১২/১৩জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে। এতে অধিকাংশ প্রশিক্ষার্থী অষ্টম, নবম শ্রেণী পড়–য়া। অনেকেই এরচেয়ে আরো কম লেখা পড়া করেছেন। অনেকে এসএসসি ও এইচএসসি’র বৈধ সার্টিফিকেট নেই। অধিকাংশ প্রশিক্ষণার্থী বিভিন্ন ফার্মেসি দোকানের মালিক ও কর্মচারি। অনেকেই একদম নতুন। অনেকের এলএমএফ, ডিএমএস, ইকেএমএস কোর্স সার্টিফিকেট নেই।
অভিযোগ উঠেছে, পটিয়া গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে এ রিফ্রেসার্স কোর্সটি মূলত সার্টিফিকেট ব্যবসার জন্য করা হয়েছে। এরআগেও একই ধরণের প্রশিক্ষণ নিয়ে অনেকেই চেম্বার খুলে ব্যবস্থাপত্র লিখছে। যা দন্ডনীয় অপরাধ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, সেখানের বছরের পর বছর লেখা পড়া করে চিকিৎসা বিজ্ঞান অনেকেই রপ্ত করতে পারেন না। সেখানে ২১ দিনের প্রশিক্ষণ নিয়ে কিভাবে ‘ডাক্তার’ বনে যায় প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার ডা: সব্যচাচী নাথ বলেন, এ বিষয়ে আমি বেশি কিছু জানি না। সিভিল সার্জন যে রকম চিঠি দিয়েছেন, সে রকম ব্যবস্থা নিয়েছি।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, নতুন করে কাউকে ট্রেনিং করানোর সুযোগ নেই। যারা গ্রাম ডাক্তার হিসেবে আগে প্রশিক্ষণ নিয়েছিল তাদেরকে দেওয়া হচ্ছে। এসএসসি সমমান ছাড়া এই কোর্সগুলো নেওয়া সম্ভব না বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied