দামুড়হুদায় মুজিববর্ষের গৃহ সংলগ্ন শিশুপার্কের উদ্বোধন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের মুজিববর্ষে উপহার দেয়া গৃহ সংলগ্ন শিশুপার্কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।
তিনি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর এই উপহার আপনারা ভালোভাবে নিজেদের সম্পদ হিসেবেই ব্যবহার করবেন। কারণ, এগুলো আপনাদের দলিলসহ প্রদান করা হয়েছে। সেই সাথে আপনাদের ছোট ছোট শিশুর বিনোদনের কথা বিবেচনা করে এই শিশুপার্ক বা বিনোদন কেন্দ্রটি স্থাপন করা হলো। আমরা চাই আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন।
অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান