বড়লেখায় সিলিন্ডার বিস্ফোরণে স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন। এ ঘটনায় ওই শিক্ষিকার স্বামী শিক্ষক আব্দুল করিম গুরুতর দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার।
পারিবারিক সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম ও তার স্ত্রী কান্দিগ্রাম মিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) রুবিয়া বেগম (৩৭) তাদের এক ছেলে ও দুই মেয়ে নিয়ে দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের একটি বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টায় রুবিয়া বেগম সাহরি তৈরির জন্য রান্নাঘরে যান। এ সময় তিনি গ্যাস সিলিন্ডারের সুইচ অন করে আগুন দিলেই সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীরে আগুন ধরে যায়। রুবিয়া বেগমের চিৎকারে স্বামী আব্দুল করিম তাকে বাঁচাতে এগ্রিয়ে িএলেও স্ত্রীকে প্রাণে রক্ষা করতে পারেননি। এ সময় আব্দুল করিমও দ্বগ্ধ হন। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। আব্দুল করিমকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied