লালমোহনে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে কয়েকজন ইউপি সদস্য মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছেন- এমন অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন ওই এলাকার সাধারণ জনগণ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় ফরাজগঞ্জবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে মিথ্যে, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে কয়েকজন ইউপি সদস্যসহ একটি মহল। এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই একটি মহল এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাই অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করা ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোস্তফা মিয়া, ৭নং ওয়ার্ডের সদস্য মো. মহসিন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের (নারী) সদস্য নার্গিস বেগম এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড (নারী) সদস্য নাজমা বেগম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনাস্থা জানিয়ে তাকে বহিষ্কার/অপসারণকরণ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওর কাছে লিখিত আবেদন করেন ওই ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied