ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে অসহায় দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১:৪৮
গোয়ালন্দে আস্থা ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগত অর্থ বিতরণ ও স্বেচ্ছাসেবীদের জন্য ইফতারের আয়োজন করেন।বুধবার (২৭ এপ্রিল) আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহযোগিতা ও স্বেচ্ছাসেবীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ার তোফায়েল আহাম্মেদ,পৌর মেয়র এর সহধর্মীনি ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কাকলী নজরুল, প্যানেল মেয়র শাহিদা আক্তার প্রমুখ। 
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরিন ইঞ্জিনিয়ার গাজী মোঃ জাহিদ ও সঞ্চালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু। এসময় আস্থা ফাউন্ডেশনের যারা সদস্য  রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ গোয়ালন্দের প্রবাসীরা এবং গোয়ালন্দের সন্তান যারা দেশের বিভিন্ন স্থানে বড় চাকরি করেন তাদের সহযোগিতায় ২২ জনকে ঈদ সামগ্রী এবং১৫ জনকে কর্মসংস্থান,  আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য  মোট ১২০,০০০ টাকা প্রদান করা হয়।
 
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম বলেন, একজন দরিদ্র ব্যক্তি তার দারিদ্রতা দূরীকরণ করার জন্য যদি কোন ব্যক্তি দুই ঘণ্টার সময় দেয় তার তার ৫০ বছরের নফল ইবাদতের থেকে বেশি পুর্ন বা নেকি হয়।আসুন আমরা সবাই দরিদ্র মানুষের দারিদ্র্য দূর করার জন্য কাজ করি।
 
পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, কিছুদিন আগে দেখলাম গোয়ালন্দ প্রবাসী ফোরাম নামের একটি সংগঠন পৌরসভা একটি অনুষ্ঠানের মাধ্যমে এক টাকায় খাতা ও এক টাকায় কলম দিলেন আজকে এত সুন্দর আয়োজন ধন্যবাদ তাদেরকে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান বলেন, আজকের অনুষ্ঠানের আয়োজক যারা সবাই অনেক মানবিক মানুষ ধন্যবাদ তাদেরকে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত