ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের নতুন চক্র টেনশন গ্রুপ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ২:১৫

চট্টগ্রাম নগরীতে সন্ত্রাসীদের নতুন চক্র টেনশন গ্রুপ নামের একটি নতুন সন্ত্রাসী গ্রপের ৯ সদস্যকে ব্যাব-৭ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রুপের সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জায়গা দখল,অপহরণ, খুন, মাদক, ইয়াবাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। টেনশন গ্রুপের কার্যক্রম নগরীর বায়োজিদ এলাকা থেকে নিয়ন্ত্রন হয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানায়। এ গ্রুপের ৯ সদস্যকে বায়োজিদ এলাকা থেকে গ্রেফতার করার পর তাদের গডফাদাররা আত্মগোপনে চলে যায়।
র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতির সময় বয়েজিদ বোস্তামীর টি-স্টলে গত ২৫ এপ্রিল অভিযান চালিয়ে বায়েজিদের মীরপাড়া এলাকার ওবায়দুল হকের পুত্র মো. রুবেল (২১), ভোলা জেলার লালমোহন এলাকার মোহাম্মদ রোস্তমের পুত্র মোশাকিল (২১), বরিশাল জেলার পাতারহাট এলাকার নাছির গাজির পুত্র মো. সাজিব (১৯), বাক্ষনবাড়িয়া জেলার নবীনগর এলাকার মৃত হাবিবের পুত্র মো. হৃদয় (২০), চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোটপাড়া এলাকার দলিলুর রহমানের পুত্র মো. হাবিবুর রহমান (২৪), বায়েজিদ বার্মা কলোনির পুর্ব পাড়া এলাকার খোরশেদ আলমের পুত্র মো. সালাহ্উদ্দিন (১৯), একই থানার  বাস্তুহারা এলাকার মো. মোহাম্মদ কুদ্দুসের পুত্র ওমর হাসান (১৯), মৃত সুলতান আহমদ্দের পুত্র  মো. সাগর (১৯), বায়োজিদের আমিনকলোনির আব্দুল গফুরের পুত্র  মোঃ সাঈদ আলম (১৯),কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ধারালো ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা নতুন সন্ত্রাসী গ্রুপ টেনশন গ্রুপের সক্রিয় সদস্য এবং মানুষজে জিম্মি করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। অভিযোগ উঠেছে টেনশন গ্রুপের সদস্যদের গডফাদার হচ্ছে বায়োজিদ পাঁচলাইশ জংগাল পাড়ার ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। তার কাজ হচ্ছে স্থানীয় থানা পুলিশকে প্রশাসন ম্যানেজ করা এবং তাদেরকে আইনী সহায়তা দেয়া। টেনশন গ্রুপের মূলহুতা ইকবালের  নেতৃত্বে টেনশনগ্রুপের  সদস্য আনোয়ার হোসেন সেন্টু, অন্তর, সম্রাট, ওসমানসহ কয়েক শতাধিক কিশোর গ্যাং সদস্য এবং টেনশন গ্রুপ মিলে হাজী পাড়া আলফা গার্মেন্টস নামের একটি পোষাক কারখানায় অস্ত্রসহ ঢুকে মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে এ সংক্রান্ত অভিযোগ কারখানার মালিকদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সিএমপি কমিশনারকে জানিয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। টেনশন গ্রুপের সেল্টারদাতা ইকবাল হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেনি এবং ম্যাসেজ দিলেও কোন রিপ্লাই দেয়নি। ইকবাল এক সময়ে জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে বায়োজিদ এলাকায় একাধিক জুয়ার ক্লাব পরিচালনা করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ব্যাপারে এলাকার স্থায়ীবাসিন্দা ও চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা মোহাম্মদ এমরান জানান, টেনশন গ্রুপের সদস্যদের অপরাধমূলক কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ, কয়েকদিন আগেও এলাকার একটি পোষাক কারখানায় টেনশন গ্রুপের গডফাদার ইকবালের নেতৃত্বে অস্ত্র মহড়া দিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায় বিষয়টি স্থানীয় থানা এবং পুলিশ কমিশনার এবং র‌্যাবকেও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে বায়োজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আমি এলাকাটি অপরাধমুক্ত করতে কাজ করে যাচ্ছি, কমিশনার মহোদয়ের নির্দেশে যাতে ঈদ উৎসবকে ঘিরে সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছি। বায়োজিদ এলাকায় অপরাধের তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিচ্ছে ইতোমধ্যে নিয়মিত অভিযানে কয়েকজন পুলিশের হাতে আটক হয়েছে। তবে র‌্যাব যাদেরকে গ্রেফতার করেছে তারা তথ্যর ভিত্তিতে ধরেছে। টেনশন গ্রুপ বায়োজিদ এলাকা থেকে নিয়ন্ত্রন হওয়ার এ ধরণের তথ্য জানা নাই বলে দাবি করেন। 

 

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ