গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সিরাজ সম্পাদক নাছির
গাজীপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।নতুন কমিটিতে জেলা ছাত্রলীগে সুলতান মুহাম্মদ সিরাজুল ইসলামকে সভাপতি ও নাছির মোড়লকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন, জেলা ছাত্রলীগের মাহমুদুল হাসান পারভেজ, ইমরান চৌধুরী, সরোয়ার জাহান মামুন, এস এম জোবায়ের হিমেল।কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালের ৩১ মে দেলোয়ার হোসেনকে সভাপতি ও জাহিদুল আলম রবিনকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিল তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ। এর প্রায় এক বছর পর ২০১৬ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত একপত্রে ১৫১ গাজীপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এক বছর মেয়াদী ওই কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পরও দীর্ঘদিন যাবত নতুন কমিটি না হওয়ায় ঝিমিয়ে পড়ে জেলা ছাত্রলীগের কার্যক্রম।
এদিকে দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তা থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে আবার চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি সুলতান মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে কেন্দ্রীয় ছাত্রলীগ দায়িত্ব দিয়েছেন আমি আমার কর্মের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটাবো। গাজীপুর জেলা ছাত্রলীগকে দেশের সেরা ইউনিট হিসেবে গড়ে তোলা আমার প্রধান লক্ষ্য। তরুণ, উদ্যমী ও মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে ভবিষ্যতে কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত