ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৪:৩১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র শবে কদর, মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৭ দিন বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ  বুড়িমারী স্থলবন্দর ৭ দিন  বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
 
বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, পবিত্র শবে কদর ৩০ এপ্রিল , মে দিবস ১ মে ও পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়- পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র  ঈদুল ফিতর  উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত ৬ দিন এবং শুক্রবার (৬ মে) সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
 
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন বন্ধ থাকার বিষয়ে  বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী বিজিবি কমান্ডার, লালমনিরহাট চেম্বার অব কমার্স, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন কাস্টমস, চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছে। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।  
 
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বলেন, পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (৭ মে) সকাল ৯টা থেকে যথারীতি আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
 
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ -পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকবে। এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা যাতায়ত করতে পারবেন।
 
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) জে এম আলী বলেন, ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা আমদানি-রপ্তাানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী এ সময় আমাদের কাস্টমস কার্যালয় খোলা থাকবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার